২২/২. অধ্যায়ঃ
পাদুকা সম্পর্কীয় বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
(আরবি) (আত’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হল (আরবি) (ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানে (আরবি) (আত’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য । কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরকাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ (সাঃ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে। [সম্পাদক]
মিশকাতুল মাসাবিহ : ৪৪১১-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪১১-[৫]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَمْشِي أَحَدُكُمْ فِي نعلٍ واحدةٍ ليُحفيهُما جَمِيعًا أَو لينعلهما جَمِيعًا»
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না চলে। হয় উভয় পা খালি রাখবে নয় উভয় পায়ে জুতা পরবে।
[১] সহীহ : বুখারী ৫৮৫৫, মুসলিম (২০৯৭)-৬৮, সহীহ ইবনু হিব্বান ৫৪৫৯, তিরমিযী ১৭৭৪, ইবনু মাজাহ ৩৬১৭, আল জামি‘উস্ সগীর ১৩৭৪০, সহীহুল জামি‘ ৭৭৮২, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৪৮, মুওয়াত্ত্বা মালিক ৩৩৯৪, মুসনাদে আহমাদ ৭৩৪৯, শু‘আবুল ঈমান ৬২৭৫, আল মু‘জামুল আওসাত্ব ৬৩২৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১০৬।
