২২/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৪১২-[৬] - জুতার ফিতা ছিঁড়লে কী করবে

পাদুকা সম্পর্কীয় বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

(আরবি) (আত‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হল (আরবি) (ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানে (আরবি) (আত‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরকাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে। [সম্পাদক]

জুতার ফিতা ছিঁড়লে এক জুতা পরে চলবেন না

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৪১২-[৬]

وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْقَطَعَ شِسْعُ نَعْلِهِ فَلَا يَمْشِ فِي نَعْلٍ وَاحِدَةٍ حَتَّى يُصْلِحَ شِسْعَهُ وَلَا يَمْشِ فِي خُفٍّ وَاحِدٍ وَلَا يأكلْ بِشمَالِهِ وَلَا يجتبي بِالثَّوْبِ الْوَاحِدِ وَلَا يَلْتَحِفِ الصَّمَّاءَ». رَوَاهُ مُسْلِمٌ

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি কারো জুতার ফিতা ছিঁড়ে যায়, সে যেন একখানা জুতা পরে না চলে, যতক্ষণ না অপর জুতার ফিতা ঠিক করে নেয় এবং একখানা মোজা পরে না চলে, বাম হাতে না খায় এবং একখানা কাপড় দ্বারা ইত্তিবা অবস্থায় না বসে এবং এক কাপড়ে যেন গোটা শরীর জড়িয়ে না রাখে।

[১] সহীহ : মুসলিম (২০৯৯)-৭১, মুসনাদে আহমাদ ১৪১১৮, শু‘আবুল ঈমান ৬২৭৭, নাসায়ী ৫৩৬৯, আবূ দাঊদ ৪১৩৭, আল জামি‘উস্ সগীর ৪০৬, সহীহুল জামি‘ ৪০৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৭৪, মুসনাফ ‘আবদুর রায্যাক ২০২১৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৯৫৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৪১২-[৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কয়েকটি দৈনন্দিন আদব একসাথে বলেছেন। কারো জুতার ফিতা ছিঁড়ে গেলে সে যেন একখানা জুতা পরে না চলে, যতক্ষণ না অপর জুতার ফিতা ঠিক করে নেয়। একইভাবে এক মোজা বা এক খুফ পরে না চলার কথাও এসেছে। এরপর বাম হাতে না খাওয়া, এক কাপড়ে বিশেষ ভঙ্গিতে না বসা এবং এক কাপড়ে পুরো শরীর এমনভাবে না জড়ানোর কথা বলা হয়েছে। হাদিসটি দেখায়, ইসলাম মানুষের চলাফেরা, খাওয়া এবং পোশাকের ভঙ্গিতেও শালীনতা শেখায়। এখানে জুতা পরার আদব শুধু বাহ্যিক নিয়ম নয়; বরং মানুষের আচরণকে পরিপাটি ও ভারসাম্যপূর্ণ রাখার শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুতার ফিতা ছিঁড়লে এক জুতা পরে চলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • এক মোজা বা এক খুফ পরে চলার ব্যাপারেও সতর্কতা এসেছে।
  • বাম হাতে খাওয়া থেকে নিষেধ করা হয়েছে।
  • পোশাক পরা ও বসার ভঙ্গিতেও শালীনতা রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন