২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৪১-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৪১-[২৩]
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ رَجُلٍ فِي جَسَدِهِ شَيْءٌ مِنْ خَلُوقٍ» . رَوَاهُ أَبُو دَاوُد
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে (পুরুষের) গায়ে খলূক্ব রঙের সামান্য পরিমাণও লেগে আছে, আল্লাহ তা'আলা এমন ব্যক্তির সালাত ক্ববূল করেন না।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪১৭৮, আল জামি‘উস্ সগীর ১৪৪৯৯, য‘ঈফুল জামি‘ ৬৩৫৯, হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আবূ জা‘ফার আর্ রাযী’’ নামক একজন বর্ণনাকারী, যিনি য‘ঈফ রাবী। দেখুন- তুহফা ৮/৮১ পৃঃ।
