২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৪২-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৪২-[২৪]
وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: قَدِمْتُ عَلَى أَهْلِي مِنْ سَفَرٍ وَقَدْ تَشَقَّقَتْ يَدَايَ فَخَلَّقُونِي بِزَعْفَرَانٍ فَغَدَوْتُ عَلَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيَّ وَقَالَ: «اذْهَبْ فَاغْسِلْ هَذَا عَنْكَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আম্মার ইবনু ইয়াসির (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি কোন এক সফর হতে নিজ পরিবারের মধ্যে ফিরে এলাম। সফরকালে আমার উভয় হাত ফেটে গিয়েছিল। সুতরাং আমার পরিবারের লোকেরা তথায় যা‘ফরান মিশ্রিত খলূক্ব (সুগন্ধি) লাগিয়ে দিয়েছিল। ভোর বেলায় আমি নবী (ﷺ)- এর খিদমাতে উপস্থিত হয়ে তাঁকে সালাম করলাম, কিন্তু তিনি আমার সালামের জবাব দিলেন না এবং বললেন : তুমি যাও! তোমা হতে তা ধুয়ে ফেলো।
[১] হাসান : আবূ দাঊদ ৪৬০১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ১৭৬৮১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৯, মুসনাদে আবূ ইয়া‘লা ১৬৩৫, মুসনাদে আহমাদ ১৮৮৮৬।
