২২/৩. অধ্যায়ঃ

চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৬১-[৪৩]

وَعَن ابنِ الحنظليَّةِ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ الرَّجُلُ خُرَيْمٌ الْأَسْدِيُّ لَوْلَا طُولُ جُمَّتِه وإسبال إزراه» فَبَلَغَ ذَلِكَ خُرَيْمًا فَأَخَذَ شَفْرَةً فَقَطَعَ بِهَا جمته إِلَى أُذُنَيْهِ وَرفع إزراه إِلَى أَنْصَاف سَاقيه. رَوَاهُ أَبُو دَاوُد

নাবী (সাঃ)-এর সহাবীদের মধ্যে ইবনুল হানযালিয়্যাহ্ নামক জনৈক ব্যক্তি হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : খুরয়ম আল আসাদী লোকটি ভালো, তবে যদি তার মাথার চুল খুব লম্বা না হত এবং পরনের লুঙ্গি না ঝুলাত (টাখনু গিরার নিচ পর্যন্ত)। পরে খুরয়ম-এর কাছে রাসূল (ﷺ)-এর এ কথাগুলো পৌঁছলে তিনি ছুরি নিয়ে চুলকে দু' কানের লতি পর্যন্ত কেটে ফেললেন এবং লুঙ্গিকে অর্ধ গোড়ালি পর্যন্ত উঠিয়ে নিলেন।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪০৮৯, ইরওয়া ২১৩৩, শু‘আবুল ঈমান ৬২০৪, আহমাদ ১৭৬৫৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৪৮৩। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘কায়স ইবনু বিশ্র আত্ তাগলূবী’’ নামক বর্ণনাকারী তার পিতার থেকে বর্ণনা করেছেন। অথচ তার পিতাকে চেনা যায় না। দেখুন- তাহক্বীক রিয়াযুস্ সলিহীন ৮০২, ১/৩৩২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন