২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৯৭-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৯৭-[৯]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ المصوِّرون»
‘আবদুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : (কেয়ামতের দিন) আল্লাহ তা'আলার নিকট সবচেয়ে কঠিন আযাব হবে ছবি প্রস্তুতকারীদের।
[১] সহীহ : বুখারী ৬১০৯, মুসলিম (২১০৯)-৯৮, নাসায়ী ৫৩৬৪, সহীহুল জামি‘ ২৪৪৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৫৫, আহমাদ ৪৯৮২, মুসনাদে আবূ ইয়া‘লা ৫১০৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০১৫৩।
