৩/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৫১-[১] - মুমিন নাপাক হয় না
নাপাক ব্যক্তির সাথে মেলামেশা - প্রথম অনুচ্ছেদ
মুমিন নাপাক হয় না—পবিত্রতার সুন্দর শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ৪৫১-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৫১-[১]
عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ لَقِيَنِىْ رَسُوْلُ اللهِ ﷺ وَاَنَا جُنُبٌ فَاَخَذَ بِيَدِىْ فَمَشَيْتُ مَعَه حَتّى قَعَدَ فَانْسَلَلْتُ فَاتَيْتُ الرَّحْلَ فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ وَهُوَ قَاعِدٌ فَقَالَ اَيْنَ كُنْتَ يَا اَبَا هُرَيْرَةَ؟ فَقُلْتُ لَه فَقَالَ سُبْحَانَ اللهِ اِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجَسهذَا لَفْظُ الْبُخَارِيُّ وَلِمُسْلِمٍ مَّعْنَاهُ وَزَادَ بَعْدَ قَوْلِه فَقُلْتُ لَه لَقَدْ لَقِيْتَنِىْ وَاَنَا جُنُبٌ فَكَرِهُتُ اَنْ اُجَالِسَكَ حَتّى اَغْتَسِلَ وَكَذَا الْبُخَارِيُّ فِيْ رِوَايَةٍ اُخْرى
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর দেখা হল। আমি তখন (বীর্যপাতের কারণে) নাপাক ছিলাম। তিনি আমার হাত ধরলেন এবং আমি তাঁর সাথে চলতে থাকলাম যে পর্যন্ত না তিনি বসলেন। তখন আমি চুপিসারে সরে পড়লাম এবং যথাস্থানে এসে গোসল করে নিলাম। অতঃপর আবার তাঁর কাছে চলে গেলাম। তিনি তখনো সেখানে বসা আছেন। তিনি বললেন, তুমি কোথায় ছিলে হে আবূ হুরাইরা। আমি (সম্পূর্ণ) বিষয়টি তাঁর কাছে (খুলে) বললাম। তিনি বললেন, সুবহানাল্লাহ মু‘মিন (কখনো) অপবিত্র হয় না।এটা বুখারী (২৮৫ হাঃ)-এর বর্ণনা। অনুরূপ অর্থবোধক হাদীস মুসলিমও বর্ণনা করেছেন এবং বুখারীর কথার পর তাঁর বর্ণনায় এ কথাও আছে আমি উত্তরে রাসূলুল্লাহ (ﷺ)-কে বললাম যখন আমার সাথে আপনার দেখা হল তখন আমি নাপাক ছিলাম। তাই গোসল না করে আপনার সাথে বসাটা ঠিক মনে করলাম না। বুখারীর আর একটি বর্ণনাও এভাবে এসেছে। [১]
[১] সহীহ : বুখারী ২৮৫, মুসলিম ৩৭১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৫১-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ হুরাইরা (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি নাপাক অবস্থায় ছিলেন, তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে দেখা হয়। নবী (صلى الله عليه وسلم) তাঁর হাত ধরলেন এবং তিনি সঙ্গে চললেন। পরে তিনি চুপিসারে সরে গিয়ে গোসল করে ফিরে আসেন। নবী (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করলে তিনি জানান, নাপাক অবস্থায় বসা ঠিক মনে করেননি। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, “সুবহানাল্লাহ! মুমিন নাপাক হয় না।” হাদিসের মূল শিক্ষা হলো, জানাবাত একটি অবস্থাগত বিষয়; এতে মুমিন মানুষ নিজে অপবিত্র সত্তায় পরিণত হয় না। তবে আবূ হুরাইরা (রাঃ)-এর আচরণে পবিত্রতার প্রতি সম্মানও দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাবাত অবস্থাগত নাপাকী, মুমিন ব্যক্তির সত্তা নাপাক নয়।
- সাহাবীগণ পবিত্রতার ব্যাপারে সংবেদনশীল ছিলেন।
- নবী (صلى الله عليه وسلم) ভুল ধারণা হলে সহজ ভাষায় সংশোধন করতেন।
- পবিত্রতা মানতে হবে, কিন্তু মুমিনের মর্যাদা ভুলে যাওয়া যাবে না।
