৩/৬. অধ্যায়ঃ
নাপাক ব্যক্তির সাথে মেলামেশা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫২-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫২-[২]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُوْلِ اللهِ ﷺ اَنَّه تُصِيْبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ فَقَالَ لَه رَسُوْلُ اللهِ ﷺ تَوَضَّا وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نُمْ. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করে বললেন, (কোন সময়) রাতে তার নাপাকী হয়ে গেলে (তৎক্ষণাৎ তার কী করা উচিৎ)? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তখন তুমি ওজু করবে, তোমার গুপ্তাঙ্গ ধুয়ে নিবে, অতঃপর ঘুমাবে। [১]
[১] সহীহ : বুখারী ২৯০, মুসলিম ৩০৬।
