২৩/১. অধ্যায়ঃ
শুভ ও অশুভ লক্ষণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৮৩-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৮৩-[৮]
وَعَن قَطن بن قَبيصةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعِيَافَةُ وَالطَّرْقُ وَالطِّيَرَةُ مِنَ الْجِبْتِ» . رَوَاهُ أَبُو دَاوُد
ক্ববীসাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : (ভাগ্যের ভালো-মন্দ নির্ণয়ের জন্য) পাখি উড়ানো বা ঢিল ছোঁড়া বা কোন কিছুতে অশুভ লক্ষণ মান্য করা শিরকের অন্তর্ভুক্ত।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৯০৭, গয়াতুল মারাম ৩০১, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭৯৪, আল জামি‘উস্ সগীর ৮৩৩৬, য‘ঈফুল জামি‘ ৩৯০০, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫০২, আহমাদ ১৫৯১৫, ইবনু হিব্বান ৬১৩১, ‘নাসায়ী’র কুবরা ১১১০৮, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৫৩৩০, ‘বায়হাক্বী’র কুবরা ১৬৯৫৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, হাদীসটির সনদে ‘‘হাইয়্যান আবুল আ‘লা’’ নামক বর্ণনাকারীকে নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন, তার নাম হাইয়্যান। কেউ বলেন, হায়্যান আবুল আ‘লা; কেউ বলেন, হাইয়্যান ইবনু ‘উমায়র; অন্যরা বলেন, হিব্বান ইবনু মুখারিক- এত উলটপালট হওয়ায় বুঝা যাচ্ছে রাবী সংরক্ষেত নয়। এটিই প্রমাণ করে হাদীসটি য‘ঈফ, বিস্তারিত দেখুন- গয়াতুল মারাম ফী তাখরীজি আহাদীসিল হালাল ওয়াল হারাম ৩০১ নং, ১৮৩-১৮৪ পৃঃ।
