২৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৩২-[৫] - কে আগে সালাম দেবে
সালাম - প্রথম অনুচ্ছেদ
প্রশংসনীয় কাজ ও কথাকে আদাব (আদব) বলা হয়। ইমাম সুয়ূত্বী (রহিমাহুল্লাহ) বলেনঃ চারিত্রিক মহৎ গুণাবলী লাভ করাকে আদব বলা হয়। আবার কেউ কেউ বলেন, সৎকর্মের সাথে থাকা ও অসৎ কাজ থেকে বিরত থাকার নাম আদাব। কেউ কেউ বলেন, বড়দের সম্মান করা ও ছোটদের সাথে সদয় আচরণ করাকে আদব বলে।এটাও বলা হয় যে,أدبশব্দটিمأدبةথেকে গৃহীত। আর তা হলো খাবারের প্রতি আহবান করা, এটা এজন্য নাম হয়েছে যে, সাধারণত খাদ্যের প্রতি ডাকাই হয়। (মিরক্বাতুল মাফাতীহ)
সালামের আদব: কে আগে সালাম দেবে
মিশকাতুল মাসাবীহ : ৪৬৩২-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬৩২-[৫]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আরোহী ব্যক্তি পায়ে হেঁটে চলা ব্যক্তিকে সালাম দেবে এবং পদব্রজে গমনকারী উপবিষ্টমান ব্যক্তিকে সালাম দেবে এবং অল্পসংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে।
[১] সহীহ : বুখারী ৬২৩২, ৬২৩৩; মুসলিম (২১৬০)-১, আহমাদ ১০৬২৪, তিরমিযী ২৭০৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৪৫, আবূ দাঊদ ৫১৯৯, সহীহুল জামি‘ ৮০৮৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭০৪, সহীহ আদাবুল মুফরাদ ৭৬৯, মালিক ৩৫২৪, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৪৪৩, ইবনু আবূ শায়বাহ্ ২৫৮৬৯, শু‘আবুল ঈ‘মান ৮৮৬২, দারিমী ২৬৩৪, ‘বায়হাক্বী’র কুবরা ১৯১৮৯।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৩২-[৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাম দেওয়ার একটি সুন্দর সামাজিক নিয়ম শেখানো হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দেবে, হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে, আর কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। এতে বোঝা যায়, ইসলামে সালাম শুধু বলা নয়; এরও আদব আছে। যে চলমান অবস্থায় আছে, সে স্থির ব্যক্তিকে সালাম দিয়ে সম্মান দেখায়। যে সুবিধাজনক অবস্থানে আছে, সে আগে এগিয়ে আসে। আর ছোট দল বড় দলকে সালাম দিলে সম্পর্কের সৌন্দর্য বাড়ে। এই নিয়ম মানুষকে বিনয় শেখায়। সালামের আদব মানলে সমাজে শৃঙ্খলা, সম্মান ও ভালো আচরণ সহজ হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আরোহী ব্যক্তি হাঁটা ব্যক্তিকে আগে সালাম দেবে।
- হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে।
- কমসংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে।
- সালামের আদব বিনয় ও সামাজিক সম্মান শেখায়।
