৩/৬. অধ্যায়ঃ
নাপাক ব্যক্তির সাথে মেলামেশা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭২-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭২-[২২]
وَعَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ قَالَ لَقِيتُ رَجُلًا صَحِبَ رَسُولَ اللهِ ﷺ أَرْبَعَ سِنِينَ كَمَا صَحِبَه أَبُوْ هُرَيْرَةَ قَالَ نَهى رَسُولُ اللهِ ﷺ أَنْ تَغْتَسِلَ الْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ أَوْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ زَادَ مُسَدَّدٌ وَلْيَغْتَرِفَا جَمِيعًا. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ وَزَادَ أَحْمَدُ فِيْ أَوَّلِه نَهى أَن يَّمْتَشِطَ أَحَدَنَا كُلَّ يَوْمٍ أَوْ يَبُوْلَ فِيْ مُغْتَسَلٍ
হুমায়দ আল হিম্ইয়ারী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি এক ব্যক্তির সাক্ষাৎ পেলাম, যিনি চার বছর পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ) এর সাহচর্য লাভ করেছিলেন, যেমন আবু হুরায়রা (রাঃ) তাঁর সাহচর্য লাভ করেছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন পুরুষের অবশিষ্ট পানি দিয়ে স্ত্রীলোকদের গোসল করতে এবং স্ত্রীলোকদের অবশিষ্ট পানি দিয়ে পুরুষের গোসল করতে। পরবর্তী রাবী মুসাদ্দাদ এ কথা অতিরিক্ত বলেছেন, বরং উভয়েই যেন একই সাথে অঞ্জলি ভরে গোসল করে। [১]ইমাম আহমাদ প্রথম দিকে এ কথা বৃদ্ধি করেছেন, আমাদের প্রত্যেক দিন চুল আঁচড়াতে ও গোসলের জায়গায় প্রসাব করতে তিনি (ﷺ) নিষেধ করেছেন। [2]
[১] সহীহ : আবূ দাঊদ ৮১, নাসায়ী ২৩৮। [২] সহীহ : আহমাদ ১৬৫৬৪, সহীহুত্ তারগীব ১৫৪।
