৩/৬. অধ্যায়ঃ
নাপাক ব্যক্তির সাথে মেলামেশা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭১-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭১-[২১]
وَعَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو قَالَ نَهى رَسُولُ اللهِ ﷺ أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وابن مَاجَةَ وَالتِّرْمِذِيُّ وَزَادَ أَوْ قَالَ بِسُؤْرِهَا وَقَالَ هذَا حَدِيْثٌ حَسَنٌ صَحِيْحٌ
হাকাম ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের ওজুর (গোসলের পর) অবশিষ্ট পানি দিয়ে ওজু করতে পুরুষদেরকে নিষেধ করেছেন। [১]তিরমিযী এ শব্দগুলো বেশি ব্যবহার করেছেন যে, “তিনি নিষেধ করেছেন যে, মহিলাদের ওজুর অবশিষ্ট পানি দিয়ে”। তিরমিযী আরও বলেছেন যে, এ হাদীসটি হাসান ও সহীহ।
[১] সহীহ : আবূ দাঊদ ৮২, ইবনু মাজাহ্ ৩৭৩, তিরমিযী ৬৪, ইরওয়া ১১।
