১/৪৭. অধ্যায়ঃ

মহিলাদের পবিত্রতা অর্জনের পর বেঁচে যাওয়া পানির ব্যবহার মাকরুহ

জামে তিরমিযীহাদিস নম্বর ৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ عَاصِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا حَاجِبٍ، يُحَدِّثُ عَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو الْغِفَارِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ ‏.‏ أَوْ قَالَ ‏ "‏ بِسُؤْرِهَا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَأَبُو حَاجِبٍ اسْمُهُ سَوَادَةُ بْنُ عَاصِمٍ ‏.‏ وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فِي حَدِيثِهِ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ ‏.‏ وَلَمْ يَشُكَّ فِيهِ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏.‏

হাকাম ইবনু ‘আমর আল-গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) পুরুষদেরকে মহিলাদের ওজু-গোসলের অবশিষ্ট পানি দিয়ে ওজু করতে নিষেধ করেছেন। অথবা (বর্ণনাকারীর সন্দেহ) তিনি মহিলাদের অবশিষ্ট পানি ব্যবহার করতে নিষেধ করেছেন।

সহীহ্‌। দেখুন পূর্বোক্ত হাদীস।আবূ ‘ঈসা বলেন, এটা হাসান হাদীস । বর্ণনাকারী আবূ হাজিবের নাম সাওয়াদা ইবনু ‘আসিম । মুহাম্মাদ ইবনু বাশশার তাঁর হাদীসে বলেছেন : ‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রীলোকদের ওযূ-গোসলের অবশিষ্ট পানি দিয়ে পুরুষদের ওযূ করতে নিষেধ করেছেন । এ বর্ণনায় বাশশার সন্দেহ প্রকাশ করেননি। ’

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন