৩/৭. অধ্যায়ঃ
পানির বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৮-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৮-[৫]
وَعَنْ اَبِىْ سَعِيْدٍ الْخُدْرِىِّ قَالَ قِيْلَ يَا رَسُوْلُ اللهِ اَنَتَوَضَّاُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرِ يُّلْقى فِيْهَا الْحِيَضُ وَلُحُوْمُ الْكِلَابِ وَالنَّتْنُ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ اِنَّ الْمَاءَ طَهُوْرٌ لَا يُنَجِّسُه شَىْءٌ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَالنَّسَاۤئِىُّ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
(রাসূল (ﷺ) -কে একদিন) জিজ্ঞেস করা হলঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা কি ''বুযা - আহ্'' কূপের পানি দিয়ে ওজু করতে পারি? কেননা এ কূপটিতে হায়যের নেকড়া, মরা কুকুর ও বিভিন্ন ধরনের দুর্গন্ধময় আবর্জনা ফেলা হয়। উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, পানি পবিত্র। কোন জিনিসই সেটাকে নাপাক করতে পারে না। [১]
[১] সহীহ : আহমাদ ২১০১, আবূ দাঊদ ৬৬, তিরমিযী ৬৬, নাসায়ী ৩২৬, ইরওয়া ১৪।
