২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৩৭-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৩৭-[২৬]
وَعَن عُقْبةَ بن عامرٍ قَالَ: لَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: مَا النَّجَاةُ؟ فَقَالَ: «أَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلَى خَطِيئَتِكَ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম : (হে আল্লাহর রাসূল!) মুক্তির উপায় কি? তিনি (ﷺ) বললেন : তুমি নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের ঘরে পড়ে থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করো।
[১] সহীহ : আহমাদ ১৭৩৩৪, তিরমিযী ২৪০৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৮৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭৪১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩৪৫২৫, হিলইয়াতুল আওলিয়া ২/৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪১৬০, শু‘আবুল ঈমান ৪৯৩০, সহীহুল জাvাম‘ ২২৭২।
