২৫/১৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯০০-[৮] - অতিরিক্ত প্রশংসা থেকে সতর্কতা

বংশগৌরব ও পক্ষপাতিত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ

প্রশংসার আদব: শয়তানের বাড়াবাড়ি থেকে বাঁচা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৯০০-[৮]

وَعَن مطرف بن عبد الله الشِّخّيرِ قَالَ: قَالَ أَبِي: انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: أَنْتَ سَيِّدُنَا. فَقَالَ: «السَّيِّدُ اللَّهُ» فَقُلْنَا وَأَفْضَلُنَا فَضْلًا وَأَعْظَمُنَا طَوْلًا. فَقَالَ: «قُولُوا قَوْلَكُمْ أَوْ بَعْضَ قَوْلِكُمْ وَلَا يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد

'আবদুল্লাহ ইবনুশ্ শিখ্‌খীর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বানূ ‘আমির-এর প্রতিনিধিদলের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। আমরা তাঁকে বললাম : আপনি আমাদের নেতা। তিনি বললেন : নেতা হলেন আল্লাহ। আমরা বললাম : আপনি মর্যাদার দিক দিয়ে আমাদের তুলনায় অধিক মর্যাদাবান এবং দানের দিক দিয়ে আপনি সর্বাধিক সম্মানিত। তিনি (ﷺ) বললেন : এ কথা বলো অথবা তার চেয়ে কম বলো শয়তান যাতে তোমাদেরকে উকিল না বানাতে পারে।

[১] সহীহ : আহমাদ ১৬৩০৭, আবূ দাঊদ ৪৮০৬, সহীহুল জামি‘ ৩৭০০, সহীহ আল আদাবুল মুফরাদ ১৫৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০০৭৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯০০-[৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে প্রশংসা করার আদব শেখানো হয়েছে। বানূ আমিরের প্রতিনিধিদল রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলল, আপনি আমাদের নেতা। তিনি বললেন, নেতা হলেন আল্লাহ। তারা আবার তাঁর মর্যাদা ও দানের কথা বলল। তখন নবী (صلى الله عليه وسلم) বললেন, তোমরা তোমাদের কথা বলো বা তার কিছু বলো, কিন্তু শয়তান যেন তোমাদেরকে তার উকিল না বানায়। এখানে মূল শিক্ষা হলো, প্রশংসা করতে গিয়ে ভাষা যেন সীমা ছাড়িয়ে না যায়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মর্যাদা খুব উঁচু, তবু তিনি উম্মতকে সংযত ভাষা শিখিয়েছেন। অতিরিক্ত প্রশংসা হাদিস হিসেবে এটি আমাদের কথা বলার ভদ্রতা, তাওহীদ এবং বিনয় রক্ষা করতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রশংসায় সীমা রক্ষা করা জরুরি।
  • সবচেয়ে বড় নেতৃত্ব ও কর্তৃত্ব আল্লাহর।
  • অতিরিক্ত কথা শয়তানের সুযোগ তৈরি করতে পারে।
  • ভালোবাসা ও সম্মান থাকলেও ভাষা সংযত হওয়া দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন