২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯১৬-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯১৬-[৬]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَهَلْ يَشْتُمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ ويسبُّ أمه فيسب أمه» . مُتَّفق عَلَيْهِ
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিজের মাতা-পিতাকে গালি দেয়া কাবীরাহ্ গুনাহসমূহের মধ্যে অন্যতম। সহাবায়ি কিরাম জিজ্ঞেস করলেন : হে আল্লাহর রাসূল! মানুষ কি তার পিতা-মাতাকে গালি দেয়? তিনি (ﷺ) বললেন : হ্যাঁ, সে কোন ব্যক্তির বাবা ও মাকে গালি দিল, সেই ব্যক্তিও তার বাবা ও মাকে গালি দিল।
[১] সহীহ : বুখারী ৫৯৭৩, মুসলিম ৯০-(১৪৬), আবূ দাঊদ ৫১৪১, তিরমিযী ১৯০২, সহীহুল জামি‘ ৫৯০৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৫১৪, শু‘আবুল ঈমান ৪৮৫৯, হিলইয়াতুল আওলিয়া ৩/১৭২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬১৬।
