২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৪২-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৪২-[৩২]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَبْدَ لَيَمُوتُ وَالِدَاهُ أَوْ أَحَدُهُمَا وَإِنَّهُ لَهُمَا لَعَاقٌّ فَلَا يَزَالُ يَدْعُو لَهُمَا وَيَسْتَغْفِرُ لَهُمَا حَتَّى يَكْتُبَهُ اللَّهُ بارا»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন কোন বান্দার মাতা-পিতা অথবা তাদের যে কোন একজন মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে, সে তাঁদের অবাধ্য। অতঃপর তাঁদের মৃত্যুর পর সে অবাধ্য পুত্র তাঁদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকে, তখন আল্লাহ তা'আলা তাকে পুণ্যবানদের সাথে লিপিবদ্ধ করেন।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৭৯০২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘ইয়াহ্ইয়া ইবনু উকবাহ্’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। এছাড়াও আবূ ‘আবদুর রাহমান ‘আস্ সুলামী’’ নামের বর্ণনাকারী হাদীস তৈরি করার অভিযোগে অভিযুক্ত। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৯১৫।
