২৫/১৫. অধ্যায়ঃ

সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৫১-[৫]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالسَّاعِي فِي سَبِيلِ اللَّهِ» وَأَحْسَبُهُ قَالَ: «كَالْقَائِمِ لَا يَفْتُرُ وَكَالصَّائِمِ لَا يفْطر» . مُتَّفق عَلَيْهِ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : বিধবা ও নিঃস্বদের জন্য উপার্জনকারী আল্লাহর রাস্তায় উৎসর্গকারীর মতো। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, তিনি (ﷺ) এটাও বলেছেন যে, বিধবা ও নিঃস্বদের জন্য উপার্জনকারী রাতজাগা ‘ইবাদাতকারীর মতো, যে অলসতা করে না এবং ঐ সায়িমের (রোযাদারের) মতো যে কক্ষনো সওম ভঙ্গ করে না।

[১] সহীহ : বুখারী ৬০০৬, ৬০০৭; মুসলিম ৪১-(২৯৮২), আহমাদ ৮৭৩২, নাসায়ী ২৫৭৭, ইবনু মাজাহ ২১৪০, তিরমিযী ১৯৬৯, সহীহুল জামি‘ ৩৬৮০, সহীহ আত্ তারগীব ২৫৪৬, সহীহ আল আদাবুল মুফরাদ ৯৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৮৮২, মুসান্নাফ ‘আবদুর রাযযাকব ২০৫৯২, সহীহ ইবনু হিব্বান ৪২৪৫, শু‘আবুল ঈমান ১১০২৯, সুনানুন্ নাসায়ী আল কুবরা ২৩৫৮, আল মু‘জামুল আওসাত্ব ৩০৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩০৪১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন