২৫/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯৫৪-[৮] - শিষ্টাচার
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪৯৫৪-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৯৫৪-[৮]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُونَ كَرَجُلٍ وَاحِدٍ إِنِ اشْتَكَى عَيْنُهُ اشْتَكَى كُلُّهُ وَإِنِ اشْتَكَى رَأْسُهُ اشْتَكَى كُله».رَوَاهُ مُسلم
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সকল মুমিন এক অখণ্ড ব্যক্তির মতো। যদি এদের কোন একজনের চক্ষু ব্যথা হয়, তবে তাদের সর্বাঙ্গ ব্যথিত হয়, আর যদি তার মাথা ব্যথা হয়, তখন তাদের সারা শরীর ব্যথিত হয়।
[১] সহীহ : মুসলিম ৬৭-(২৫৮৬), সহীহুল জামি‘ ৬৬৬৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৩৭, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩৪৪১৫, আহমাদ- ১৮৪৩৪, শু‘আবুল ঈমান ১১১৪২, হিলইয়াতুল আওলিয়া ৪/১২৬।
