২৫/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯৫৬-[১০] - শিষ্টাচার
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪৯৫৬-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৯৫৬-[১০]
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا أَتَاهُ السَّائِلُ أَوْ صَاحِبُ الْحَاجَةِ قَالَ: «اشْفَعُوا فَلْتُؤْجَرُوا وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَان رَسُوله مَا شَاءَ». مُتَّفق عَلَيْهِ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূল (ﷺ) হতে বর্ণনা করেন, যখন রাসূল (ﷺ)-এর কাছে কোন ভিক্ষুক বা অভাবী লোক আসত, তখন তিনি সাহাবায়ে কিরামকে বলতেন, তোমরা সুপারিশ করো, তাহলে তোমাদের সুপারিশের সওয়াব দেয়া হবে। আল্লাহ তা'আলা যে আদেশ জারি করতে চান, তা রাসূল (ﷺ)-এর জবানিতে জারি করেন।
[১] সহীহ : বুখারী ৬০২৭, ৬০২৮, ৭৪৭৬; মুসলিম ১৪৫-(২৬২৭), আহমাদ ১৯৭০৬, আবূ ইয়া‘লা ৭২৯৬, শু‘আবুল ঈমান ৭৬১২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭১২৩।
