২৫/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯৬১-[১৫] - ঈমান ও ভাইয়ের জন্য ভালোবাসা
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - প্রথম অনুচ্ছেদ
ভাইয়ের জন্য নিজের মতো ভালো চাওয়া
মিশকাতুল মাসাবীহ : ৪৯৬১-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৯৬১-[১৫]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُؤمن أحد حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ». مُتَّفَقٌ عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সে মহান সত্তার শপথ! যাঁর হাতে আমার প্রাণ, বান্দা ততক্ষণ পর্যন্ত (পরিপূর্ণ) ঈমানদার হবে না, যতক্ষণ না সে নিজের ভাইয়ের জন্য সে জিনিস পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।
[১] সহীহ : বুখারী ১৩, মুসলিম ৭২-(৪৫), ১০৭-(১৫৯৯); নাসায়ী ৫০১৭, তিরমিযী ২৫১৫, সহীহুল জামি‘ ৭৫৮৩, আবূ ইয়া‘লা ৩১৮৩, সহীহ ইবনু হিব্বান ২৩৪, শু‘আবুল ঈ‘মান ১১১২৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১১৭৭০, দারিমী ২৭৪০, আল মু‘জামুল আওসাত্ব ৮২৯২।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯৬১-[১৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঈমানের একটি গভীর কিন্তু সহজ শিক্ষা দিয়েছেন। বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না, যতক্ষণ না সে নিজের ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে। এখানে মূল শিক্ষা হলো মুসলিম ভ্রাতৃত্ব, আন্তরিকতা ও ভালোবাসা। মানুষ নিজের জন্য শান্তি, নিরাপত্তা, সম্মান, রিজিক ও কল্যাণ চায়। হাদিসটি শেখায়, একই মন নিয়ে অন্য মুসলিম ভাইয়ের জন্যও ভালো চাইতে হবে। এতে হিংসা, স্বার্থপরতা ও ক্ষতি করার মনোভাব কমে। ঈমান শুধু মুখের দাবি নয়; মানুষের প্রতি আচরণেও তার প্রমাণ দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নিজের জন্য যা ভালো চাই, মুসলিম ভাইয়ের জন্যও তা ভালো চাওয়া ঈমানের অংশ।
- ভ্রাতৃত্বের সম্পর্ক শুধু কথায় নয়, অন্তরের পছন্দ ও আচরণেও প্রকাশ পায়।
- হিংসা ও স্বার্থপরতা থেকে দূরে থাকা এই হাদিসের সরাসরি শিক্ষা।
