২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৭৩-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৭৩-[২৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُحْسَنُ إِلَيْهِ وَشَرُّ بَيت فِي المسلمينَ بيتٌ فِي يَتِيم يساء إِلَيْهِ» . رَوَاهُ ابْن مَاجَه
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুসলিমদের ঘরের মধ্যে উত্তম ঘর সেটাই, যাতে ইয়াতীম আছে, আর তার সাথে উত্তম আচরণ করা হয় এবং মুসলিমের ঘরের মধ্যে খারাপ ঘর সেটা, যাতে ইয়াতীম আছে, কিন্তু তার সাথে অসদাচরণ করা হয়।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ৩৬৭৯, য‘ঈফাহ্ ১৬৩৭, য‘ঈফুল জমি‘ ২৯০৫, য‘ঈফ আত্ তারগীব ১৫১০, য‘ঈফ লিত্ব ত্ববারানী ১০১১, আল মু‘জামুল আওসাত্ব ৪৭৮৫। হাদীসটি ‘‘ইয়াহ্ইয়া ইবনু সুলায়মান’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। য‘ঈফাহ্ ১৬৩৭।
