২৫/১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা'আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০১৪-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০১৪-[১২]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي ذَرٍّ: «يَا أَبَا ذَرٍّ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «الْمُوَالَاةُ فِي اللَّهِ وَالْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আবূ যার (রাঃ)-কে বললেন : হে আবূ যার। ঈমানের কোন্ শাখাটি অধিক মজবুত? তিনি (ﷺ) বললেন : আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলই অধিক অবগত। তিনি (ﷺ) বললেন : একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পরস্পর সখ্যতা স্থাপন করা এবং শুধুমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা।
[১] হাসান : শু‘আবুল ঈমান ৯৫১৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৭২৮, সহীহুল জামি‘ ২৫৩৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১৩৭২।
