৩/৮. অধ্যায়ঃ
অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০২-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০২-[১৩]
وَفِىْ رَوَايَةٍ لَابِىْ دَاودَ وَالنَّسَائِـيُِّ عَنْ اَبِىْ السَّمْحِ قَالَ يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ وَيُرَشُّ مِنْ بَوْلِ الْغُلَام
আবুস্ সাম্হ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ দাউদ ও নাসায়ীর এক বর্ণনায় আবুস্ সাম্হ হতে এ শব্দগুলো অনুরূপ বর্ণিত হয়েছে যে, তিনি (ﷺ) বলেছেনঃ মেয়ে শিশুদের প্রস্রাব ধুতে হয়। আর ছেলে শিশুদের প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয়। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৩৭৬, নাসায়ী ৩০৪, সহীহুল জামি‘ ৮১১৭।
