৩/৮. অধ্যায়ঃ
অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৩-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৩-[১৪]
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا وَطِئَ أَحَدُكُمْ بِنَعْلِهِ الْاَذى فَاِنَّّ التُّرَابَ لَهٗ طَهُوْرٌ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَلِابْنِ مَاجَةَ مَعْنَاهُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন নিজের জুতা দিয়ে অপবিত্র জিনিস মাড়ায়, তখন মাটিই এর জন্য পবিত্রকারী। [১] ইবনু মাজাহ্ও অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৮৫, ইবনু মাজাহ্ ৫৩২। হাদীসটির সানাদটি মূলত দুর্বল, তবে ‘আয়িশাহ্ (রাঃ) এবং আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ) হতে সহীহ সূত্রে দু’টি শাহিদ হাদীস বিদ্যমান থাকায় হাদীসটি সহীহের স্তরে পৌঁছেছে। কিন্তু ইবনু মাজাহর সানাদটি অত্যধিক দুর্বল।
