২৫/১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা'আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০২১-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০২১-[১৯]
عَنْ أَبِي ذَرٍّ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَدْرُونَ أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى؟» قَالَ قَائِلٌ: الصَّلَاةُ وَالزَّكَاةُ. وَقَالَ قَائِلٌ: الْجِهَادُ. قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى الْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ» . رَوَاهُ أَحْمَدُ وَرَوَى أَبُو دَاوُد الْفَصْل الْأَخير
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে এসে বললেন : তোমরা কি জানো, আল্লাহ তা'আলার কাছে কোন্ কাজ সবচেয়ে বেশি প্রিয়? কেউ কেউ বলল : সালাত ও যাকাত, আর কেউ কেউ বলল : জিহাদ। নবী (ﷺ) বললেন : নিশ্চয় আল্লাহ তা'আলার কাছে সবচেয়ে বেশি প্রিয় কাজ হলো, একমাত্র আল্লাহরই উদ্দেশে কাউকে ভালোবাসা এবং একমাত্র আল্লাহ তা'আলার উদ্দেশে কাউকে ঘৃণা করা।
[১] য‘ঈফ : আহমাদ ২১৩০৩, আবূ দাঊদ ৪৫৯৯, য‘ঈফ আত্ তারগীব ১৭৮৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে এক ব্যক্তি আছে যার নাম জানা যায় না, ‘‘ইয়াযীদ ইবনু আবূ যিয়াদ’’ ইনি হাশিমী য‘ঈফ। দেখুন- য‘ঈফাহ্ ১৮৩৩।
