২৫/১৭. অধ্যায়ঃ
সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৪৩-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৪৩-[১৭]
وَعَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَلْعُونٌ مَنْ ضَارَّ مُؤْمِنًا أَوْ مَكَرَ بِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
আবূ বাক্স সিদ্দীক্ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সেই ব্যক্তি অভিশপ্ত, যে কোন মুসলিমকে কষ্ট দেয় অথবা কোন মুসলিমের সাথে প্রবঞ্চনা করে।
[১] য‘ঈফ : তিরমিযী ১৯৪১, য‘ঈফাহ্ ১৯০৩, য‘ঈফুল জামি‘ ৫২৭৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘ফারকদ’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। বিস্তারিত দেখুন- য‘ঈফাহ্ ১৯০৩, বাযযার ৪৩, মুসনাদে আবূ ইয়া‘লা ৯৬, শু‘আবুল ঈমান ৮৫৭৭, আল মু‘জামুল আওসাত্ব ৯৩১২।
