২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৫৯-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৫৯-[৭]
وَعَن عبد الله بن جرجس أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعٍ وَعشْرين جُزْءا من النُّبُوَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ
‘আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : উত্তম চাল-চলন, ধীরস্থির পদক্ষেপ এবং মধ্যম পন্থা অবলম্বন নুবুওয়াতের চব্বিশ ভাগের এক ভাগ।
[১] হাসান : তিরমিযী ২০১০, সহীহ আত্ তারগীব ১৬৯৬।
