২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৭৪-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৭৪-[৭]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِن مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ أَحْسَنَكُمْ أَخْلَاقًا» . رَوَاهُ الْبُخَارِيُّ
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের মধ্যে ঐ ব্যক্তি আমার কাছে খুব প্রিয়, যার চরিত্র ভালো।
[১] সহীহ : বুখারী ৩৭৫৯, সহীহুল জামি‘ ২২০০, শু‘আবুল ঈমান ৭৯৮৫, সহীহ আত্ তারগীব ২৬৪০, মুসনাদুল বাযযার ১৭২৩, আহমাদ ৭০৩৫, শু‘আবুল ঈমান ৭৯৮৫, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৯৬৪, আল মু‘জামুল আওসাত্ব ৭৬৯৭, তিরমিযী ২০১৮, গয়াতুল মারাম ৪৩৪, আল আদাবুল মুফরাদ ২৭১, আস্ সুনানুল কুবরা ২১৩০৪।
