২৫/২০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১১০-[৭] - অহংকার শুধু আল্লাহর জন্য
রাগ ও অহংকার - প্রথম অনুচ্ছেদ
(আরবি) শব্দটি বাবে (আরবি) এর মাসদার। মূল অক্ষর (আরবি) অর্থ গর্ব করা, গৌরব করা। এটা দু’ প্রকার: ১. নিন্দনীয়। যেমন- প্রতারণার উদ্দেশে বা পার্থিব কোন ব্যক্তির স্বার্থ চরিতার্থের জন্য মিথ্যা বংশ গৌরব করা। এটা অবৈধ।২. প্রশংসনীয়। যেমন, কাফির মুশরিকদের সাথে যুদ্ধের সময় বীরত্ব প্রকাশের উদ্দেশে গৌরবের কথা প্রকাশ করা। এটা জায়িয। মহান আল্লাহ বলেন, (আরবি) “তুমি তোমার রবের নি‘আমাতের কথা বর্ণনা কর।” (সূরাহ্ আয্ যুহা- ৯৩ : ১১) নিন্দনীয় গর্ব করা থেকে সাবধান করতে নাবী (ﷺ) বলেন, (আরবি) আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মহান আল্লাহ তোমাদের জাহিলী যুগের মিথ্যা অহংকার ও পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ব করার প্রথাকে বিলুপ্ত করেছেন।মু‘মিন হলো আল্লাহভীরু আর পাপী হলো দুর্ভাগা। তোমরা সকলে আদাম সন্তান আর আদাম (আরবি) মাটির তৈরি। লোকেদের উচিত বিশেষ গোত্রেরভুক্ত হওয়াকে কেন্দ্র করে অহংকার না করা। এখন তো তারা জাহান্নামের কয়লায় পরিণত হয়েছে। অন্যথায় তোমরা মহান আল্লাহর নিকট ময়লার সেই কীটের চেয়ে জঘন্য হবে যে তার নাক দিয়ে ময়লা ঠেলে নিয়ে যায়। (আবূ দাউদ ৫১১৬, তিরমিযী ৪২৩৩ : হাসান)মির্‘আতুল মাফাতীহ-এর মধ্যে আল্লামাহ মুবারকপূরী (রহিমাহুল্লাহ) বলেন: বংশীয় বা গোত্রীয় অহংকার বলা হয়, বাপ দাদার অথবা বংশের নাম উল্লেখ করে গর্ব করাকে। এ কাজ অন্যকে ছোট করে নিজের মর্তবাকে উঁচু করে তোলার জন্য করা হয়। সেজন্য এ কাজ জায়িয নেই। অন্যের গোত্রকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ এ কাজে অন্যকে ছোট করা হয় বা লজ্জায় ফেলা হয়।আর (আরবি) শব্দের অর্থ হলো-স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব করা। পরিভাষায় রক্তের বন্ধনে আবদ্ধতার অনুভূতি এবং সেই অনুভূতির কারণে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করাকে (আরবি) বলা হয়। আধুনিক পরিভাষায় একে গোত্রবাদ বা সাম্প্রদায়িকতাও বলা যেতে পারে। এটি একটি জাহিলী প্রথা। এ ব্যাপারে হাদীসে রয়েছে, আল হাবিস আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিত, নাবী (ﷺ) বলেছেন : (আরবি) আর যে লোক জাহিলিয়্যাতের ‘আমালের রীতি-নীতির দিকে আহ্বান করে সে জাহান্নামীদের দলভুক্ত।জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! সে সলাত আদায করলেও, সিয়াম পালন করলেও? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। সে সলাত আদায় করলেও, সিয়াম পালন করলেও। সুতরাং তোমরা সেই আল্লাহ তা‘আলার ডাকেই নিজেদেরকে ডাকবে যিনি তোমাদেরকে মুসলিম, মু‘মিন ও আল্লাহ তা‘আলার বান্দা নাম রেখেছেন। (তিরমিযী ২৮৬৩, মিশকাত ৩৬৯৪)
অহংকার ও শ্রেষ্ঠত্ব: বান্দার জন্য নয়
মিশকাতুল মাসাবীহ : ৫১১০-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১১০-[৭]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقُولُ اللَّهُ تَعَالَى: الْكِبْرِيَاءُ رِدَائِي وَالْعَظَمَةُ إِزَارِي فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا أَدْخَلْتُهُ النَّارَ . وَفِي رِوَايَةٍ: «قَذَفْتُهُ فِي النَّارِ». رَوَاهُ مُسلم
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা বলেন, “অহংকার আমার চাদর ও শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গিস্বরূপ”। অতএব, যে ব্যক্তি এ দুটোর কোন একটি আমার কাছ থেকে কেড়ে নেবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অন্য এক বর্ণনায় আছে যে, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।
[১] সহীহ : মুসলিম ১৩৬-(২৬২০), আবূ দাঊদ ৪০৯০, ইবনু মাজাহ ৪১৭৪, সহীহ আত্ তারগীব ৮৯৮, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৬৩৬৩, আহমাদ ৯৩৫৯, সহীহ ইবনু হিব্বান ৩২৮, শু‘আবুল ঈমান ৮১৫৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫৪১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৫৭৯, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৬৩৬৩।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১১০-[৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আল্লাহ তা'আলার পক্ষ থেকে একটি গভীর সতর্কতা বলেছেন। আল্লাহ বলেন, অহংকার আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গিস্বরূপ। যে ব্যক্তি এ দুটির কোনো একটি আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অন্য বর্ণনায় আগুনে নিক্ষেপ করার কথা এসেছে। এই হাদিসে অহংকারের ভয়াবহতা খুব স্পষ্ট। মানুষ যত শক্তিশালী, ধনী বা সম্মানিত হোক, সে বান্দা। শ্রেষ্ঠত্বের মালিক আল্লাহ। তাই নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট ভাবা বা আল্লাহর সামনে বিনয় হারানো খুব বিপজ্জনক। অহংকার সম্পর্কে হাদিস খুঁজলে এই বর্ণনা বান্দাকে নিজের সীমা বুঝতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অহংকার ও প্রকৃত শ্রেষ্ঠত্ব আল্লাহর জন্য।
- বান্দার জন্য বিনয় মানানসই, অহংকার নয়।
- নিজেকে বড় ভাবা কঠিন সতর্কতার কারণ।
- আল্লাহর সামনে নিজের দাসত্ব মনে রাখা দরকার।
