২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৭২-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৭২-[১৮]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يَقُولُ: ابْنَ آدَمَ تَفْرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسِدَّ فَقْرَكَ وَإِنْ لَا تَفْعَلْ مَلَأْتُ يَدَكَ شُغُلًا وَلَمْ أسُدَّ فقرك . رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه اسنادہ حسن ، رواہ احمد (2 / 358 ح 8681) و ابن ماجہ (4107) ۔ (صَحِيح)
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিশ্চয় আল্লাহ তা'আলা বলেন, হে আদাম সন্তান! আমার ‘ইবাদাতের জন্য ব্যস্ততা হতে মুক্ত হও। আমি তোমাদের হৃদয়কে অভাব-মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দিব।আর যদি তা না করো, তবে আমি তোমার হাতকে (দুনিয়ার) ব্যস্ততায় পূর্ণ করে দেবো এবং তোমার অভাব মিটাব না।
সহীহ: ইবনু মাজাহ ৪১০৭, সিলসিলাতুস সহীহাহ্ ১৩৫৯, মুসনাদে আহমাদ ৮৬৮১, তিরমিযী ২৪৬৬, সহীহুল জামি ১৯১৪, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩১৬৫, মুসান্নাফ আবদুর রাজ্জাক্ব ২০৩০৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ। ৩৪৬৯৯, সহীহ ইবনু হিব্বান ৩৯৩, শুআবুল ঈমান ১০৩৩৯, আল মুজামুস সগীর লিত্ব ত্ববারানী ১৬৮৯৪, আল মুসতাদরাক লিল হাকিম ৩৬৫৭।
