২৬/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৭৩-[১৯] - মন-গলানো উপদেশমালা
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫১৭৩-[১৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১৭৩-[১৯]
وَعَنْ جَابِرٍ قَالَ: ذُكِرَ رَجُلٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعِبَادَةٍ وَاجْتِهَادٍ وَذُكِرَ آخَرُ بِرِعَّةٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَعْدِلْ بِالرِّعَّةِ». يَعْنِي الْوَرَعَ.رَوَاهُ الترمذيُّ اسنادہ ضعیف، رواہ الترمذی (2519 وقال : غریب) * محمد بن عبد الرحمن بن نبیہ : مجھول الحال ۔ (ضَعِيف)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এমন এক ব্যক্তির আলোচনা করা হলো, যে আল্লাহর ইবাদত-বন্দেগীতে খুব চেষ্টা করে (কিন্তু গুনাহ হতে বেঁচে থাকার প্রতি তেমন লক্ষ্য রাখে না) এবং এমন আরেক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো (যে ইবাদত-বন্দেগী কম করে) কিন্তু সে পরহেজগারী অবলম্বন করে (গুনাহ হতে বেঁচে চলে), তখন নবী (ﷺ) বলেন, তা (ইবাদত, করা এবং ইবাদতে সচেষ্ট থাকা) পরহেজগারীর সমতুল্য হতে পারবে না।
যঈফ: তিরমিযী ২৫১৯, যঈফাহ ৪৮১৭, যঈফুল জামি ৬৩৫৫, য'ঈফ আত তারগীব ওয়াত তারহীব ১৯৪৮, কারণ মুহাম্মাদ ইবনু আবদুর রহমান ইবনু নাবীহ মুজাহুলুল আঈন, দেখুন- য'ঈফাহ্ ৪৮১৭।
