২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৮১-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৮১-[২৭]
وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَى الْمَالِ والشرف لدينِهِ» رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي حسن ، رواہ الترمذی (2376 وقال : حسن صحیح) و الدارمی (2 / 304 ح 2733) ۔ (صَحِيح)
ক'ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দু'টি ক্ষুধার্ত বাঘকে মেষ-বকরীর দলের মধ্যে ছেড়ে দিলে ততটুকু ক্ষতিসাধন করে না, যতটুকু কোন ব্যক্তির ধন- সম্পদের ভালোবাসা ও মর্যাদার লালসা তার দীনের ক্ষতি করে থাকে।
সহীহ: তিরমিযী ২৩৭৬, দারিমী ২৭৩০, সহীহুল জামি ১০৫৫৭, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ১৭১০, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪৩৮০, মুসনাদে আহমাদ ১৫৮২২, সহীহ ইবনু হিব্বান ৩২২৮, শুআবুল ঈমান ১০২৬৪।
