২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৮২-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৮২-[২৮]
وَعَن خباب عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْفَقَ مُؤْمِنٌ مِنْ نَفَقَةٍ إِلَّا أُجِرَ فِيهَا إِلَّا نَفَقَتَهُ فِي هَذَا التُّرَابِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه صحیح ، رواہ الترمذی (2483 وقال : صحیح) و ابن ماجہ (4163) ۔ (صَحِيح)
খব্বাব (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : মুমিন ব্যক্তি (জীবনধারণের উদ্দেশে) যা খরচ করে, তাকে তার পুণ্য দেয়া হয়। কিন্তু সে এ মাটির মধ্যে যা ব্যয় করে (তাতে কিছুই দেয়া হয় না)।
সহীহ : তিরমিযী ২৪৮৩, ইবনু মাজাহ ৪১৬৩, সহীহুল জামি' ১৯৫০, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৮৩১, মুসনাদে আহমাদ ২১০৯৭, বুখারী ৫৬৭২, সহীহ ইবনু হিব্বান ৩২৪৩, শুআবুল ঈমান ১০৭১৬, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৩৫৩৯।
