২৬/০. অধ্যায়ঃ

মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৯৫-[৪১]

وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يُجَاءُ بِابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ بَذَجٌ فَيُوقَفُ بَيْنَ يَدَيِ اللَّهِ فَيَقُولُ لَهُ: أَعْطَيْتُكَ وَخَوَّلْتُكَ وَأَنْعَمْتُ عَلَيْكَ فَمَا صَنَعْتَ؟ فَيَقُولُ: يَا رَبِّ جَمَعْتُهُ وَثَمَّرْتُهُ وَتَرَكْتُهُ أَكْثَرَ مَا كَانَ فَارْجِعْنِي آتِكَ بِهِ كُلِّهِ. فَيَقُولُ لَهُ: أَرِنِي مَا قَدَّمْتَ. فَيَقُولُ: رَبِّ جَمَعْتُهُ وَثَمَّرْتُهُ وَتَرَكْتُهُ أَكثر ماكان فَارْجِعْنِي آتِكَ بِهِ كُلِّهِ. فَإِذَا عَبْدٌ لَمْ يُقَدِّمْ خَيْرًا فَيُمْضَى بِهِ إِلَى النَّارِ . رَوَاهُ التِّرْمِذِيّ وَضَعفه اسنادہ ضعیف ، رواہ الترمذی (2427) * اسماعیل بن مسلم : ضعیف الحدیث و للحدیث شاھد ضعیف ۔ (ضَعِيف)

আনাস (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ

তিনি (ﷺ) বলেছেন : কেয়ামতের দিন আদাম সন্তানকে এমন অবস্থায় আনা হবে যেন সে একটি অসহায় বকরীর বাচ্চা।অতঃপর তাকে আল্লাহ তা'আলার সামনে দাঁড় করানো হবে। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে (হায়াত ও স্বাস্থ্য) দান করেছিলাম, (দাস-দাসী, ধন-দৌলতের) মালিক বানিয়েছিলাম এবং আমি তোমাকে (দীনে হাক্বের) নি'আমাত দান করেছিলাম, আমার সে সমস্ত নি‘আমাতকে কি কাজে খরচ করেছ? সে বলবে, হে আমার রব! আমি তাকে জমা করেছি, (ব্যবসা করে) তাতে বাড়িয়েছি এবং (অবশেষে) প্রথমে যা ছিল তদপেক্ষা অধিক পরিমাণে ছেড়ে এসেছি। অতএব আমাকে আবার (দুনিয়াতে) ফিরিয়ে দিন, আমি উক্ত সমুদয় সম্পদ আপনার নিকট নিয়ে আসব। আল্লাহ তা'আলা তাকে বলবেন, যা কিছু তুমি আগে পাঠিয়েছ তা আমাকে দেখাও। উত্তরে সে (পূর্বের ন্যায়) আবার বলবে, হে আমার রব! আমি তা জমা করেছি, তাতে বৃদ্ধি করেছি এবং পূর্বে যা ছিল তা হতে অধিক ছেড়ে এসেছি। অতএব আমাকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন। আমি সমুদয় সম্পদ নিয়ে আপনার নিকট আসব। তখন প্রকাশ পাবে যে, সে এমন এক বান্দা যে পরকালের জন্য কোন নেক ‘আমাল প্রেরণ করেনি। অতএব তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।

যঈফ : তিরমিযী ২৪২৭, য'ঈফুল জামি ৬৪১৩, ইসমাঈল ইবনু মুসলিম আল মাক্কী তাঁর হিফ্য বা মুখস্থশক্তি দুর্বলতার কারণে যঈফ। আলবানী (রহ.) বলেন, আর তাতে কতাদাহ্ ‘আত্ব ‘আন দ্বারা বর্ণনা করেছেন আর তার সঙ্গী হলেন হাসান বাসরী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন