২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৯৬-[৪২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৯৬-[৪২]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ النَّعِيمِ أَنْ يُقَالَ لَهُ: أَلَمْ نُصِحَّ جِسْمَكَ؟ وَنَرْوِكَ من المَاء الْبَارِد؟ . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ صحیح ، رواہ الترمذی (3358) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কেয়ামতের দিন নি'আমাত সম্পর্কে বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে তা হলো; আমি কি তোমার দেহকে সুস্থ করিনি, আমি কি তোমাকে শীতল পানি দিয়ে পরিতৃপ্ত করিনি?
সহীহ : তিরমিযী ৩৩৫৮, সিলসিলাতুস সহীহাহ্ ৫৩৯, সহীহুল জামি' ২০২২।
