২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৯১-[৩৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৯১-[৩৭]
وَعَن عبيدِ الله بنِ مِحْصَنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ اسنادہ حسن ، رواہ الترمذی (2346) ۔ (صَحِيح)
উবায়দুল্লাহ ইবনু মিহসান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের মধ্যে যে লোক নিজের গৃহে নিরাপদে শারীরিক সুস্থতা সহকারে ভোর করে এবং তার কাছে সে দিনের প্রাণ রক্ষা পরিমাণ খাদ্যদ্রব্য বিদ্যমান থাকে, তার জন্য যেন দুনিয়ার সমস্ত নি‘আমাত একত্রিত করে দেয়া হয়েছে।
হাসান : তিরমিযী ২৩৪৬, ইবনু মাজাহ ৪১৪১, সহীহুল জামি ৬০৪২, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৮৩৩, সহীহ আল আদাবুল মুফরাদ ২৩০, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৩১৮, মুসনাদুল হুমায়দী ৪৩৯।
