২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২০৬-[৫২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২০৬-[৫২]
وَعَن جُبَير بن نفير رَضِيَ اللَّهُ عَنْهُ مُرْسَلًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أُوحِيَ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ وَلَكِنْ أُوحِيَ إِلَيَّ أَنْ (سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ. واعبد ربَّك حَتَّى يَأْتِيك الْيَقِين) رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ» وَأَبُو نُعَيْمٍ فِي «الْحِلْية» عَن أبي مُسلم اسنادہ ضعیف ، رواہ البغوی فی شرح السنۃ (14 / 237 ح 4036) و ابو نعیم فی حلیاۃ الاولیاء (2 / 171 ح 1778) * السند مرسل ۔
জুবায়র ইবনু নুফায়র (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার কাছে এ ওয়াহী পাঠানো হয়নি যে, আমি ধন-সম্পদ জমা করি এবং একজন ব্যবসায়ী হই, বরং আমাকে এ নির্দেশ দেয়া হয়েছে যে, “তুমি তোমার রবের প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করো এবং সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর ‘ইয়াক্বীন' (মৃত্যু) আসা পর্যন্ত তোমার রবের ‘ইবাদাতে আত্মনিয়োগ করো”– (সূরাহ্ আল হিজ্ ১৫ : ৯৮-৯৯)।
মুরসাল : হিলইয়াহ্ ২/১৭১, শারহুস্ সুন্নাহ্ ৩/৫৬২, দেখুন- হিদায়াতুর রুওয়াত ৫/২০ পৃ.।
