২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২০৭-[৫৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২০৭-[৫৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ طَلَبَ الدُّنْيَا حَلَالًا اسْتِعْفَافًا عَنِ الْمَسْأَلَةِ وَسَعْيًا عَلَى أَهْلِهِ وَتَعَطُّفًا عَلَى جَارِهِ لَقِيَ اللَّهَ تَعَالَى يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ مِثْلُ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ. وَمَنْ طَلَبَ الدُّنْيَا حَلَالًا مُكَاثِرًا مفاخرا مرائيا لَقِي الله وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَأَبُو نُعَيْمٍ فِي «الْحِلْية» اسنادہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (10374 ۔ 10375 ، نسخۃ محققۃ : 9889 ۔ 9890) و ابو نعیم فی حلیۃ الاولیاء (8 / 215) [و عبد بن حمید فی المنتخب من السند (1433)] * مکحول لم یسمع من ابی ھریرۃ رضی اللہ عنہ و فی السند الآخر رجل (مجھول) و فی السندین علل أخری ۔ (ضَعِيف)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি হতে বেঁচে থাকার জন্য, পরিবারের খরচ নির্বাহের উদ্দেশে এবং প্রতিবেশীর প্রতি সদাচরণের লক্ষ্যে হালাল উপায়ে দুনিয়ার বৈধ সম্পদ অন্বেষণ করে সে আল্লাহ তা'আলার সাথে কেয়ামতের দিন এমনভাবে মিলিত হবে যে, তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল থাকবে।পক্ষান্তরে যে ব্যক্তি বৈধ উপায়ে মাল অর্জন করল বটে; কিন্তু গর্ব অহংকার ও সম্পদের আধিক্য প্রকাশের নিয়্যাতে, সে আল্লাহ তা'আলার সাথে এমন অবস্থায় মিলিত হবে যে, তিনি তার ওপর ভীষণভাবে ক্রোধান্বিত হবেন।
যঈফ : হিলইয়াহ্ আবু নুআয়ম ২/১১০, ৮/২১৫; কারণ হাজ্জাজ যঈফ তার খারাপ মুখস্থশক্তির কারণে, আরো একটা কারণ আছে তা হলো মাযহূল ও আবু হুরায়রাহ্ (রাঃ)-এর মাঝে ইনকিত্বা আছে। যঈফাহ্ ১০৩২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ২২১৮৬, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১৪৩৩, শুআবুল ঈমান ১০৩৭৪।
