২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২০৮-[৫৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২০৮-[৫৪]
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ هَذَا الْخَيْرَ خَزَائِنُ لِتِلْكَ الْخَزَائِنِ مَفَاتِيحُ فَطُوبَى لِعَبْدٍ جَعَلَهُ اللَّهُ مِفْتَاحًا لِلْخَيْرِ مِغْلَاقًا لِلشَّرِّ وَوَيْلٌ لَعَبْدٍ جَعَلَهُ اللَّهُ مِفْتَاحًا لِلشَّرِّ مِغْلَاقًا لِلْخَيْرِ» . رَوَاهُ ابْن مَاجَه اسنادہ ضعیف جذا ، رواہ ابن ماجہ (238) * عبد الرحمن بن زید بن اسلم ضعیف جدًا ، یروی الموضوعات عن ابیہ ۔
সাল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিশ্চয় এ মাল হলো বিরাট ধনভাণ্ডার। সে ধনভাণ্ডারের চাবিও আছে। অতএব সে বান্দার জন্য সুসংবাদ যাকে আল্লাহ তা'আলা কল্যাণের দ্বারা খোলা এবং অকল্যাণের দ্বারা বন্ধ করার চাবি বানিয়েছেন।আর সে বান্দার জন্য ধ্বংস যাকে আল্লাহ অকল্যাণ বা মন্দের দ্বারা খোলা এবং কল্যাণের দ্বারা বন্ধ করার চাবি বানিয়েছেন।
সহীহ : ইবনু মাজাহ ২৩৮, য'ঈফুল জামি ২০২১; তবে হাদীসটিকে আলবানী (রহ.) প্রথমে যঈফ বলেন, কিন্তু পরবর্তীতে সহীহ বলেছেন, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৩৩২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৬৬, আল হিদায়াহ্ ৫১৩৬, যিলালুল জান্নাহ্ ২৯৬, ২৯৮৯।
