২৬/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫২০৯-[৫৫] - মন-গলানো উপদেশমালা
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫২০৯-[৫৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫২০৯-[৫৫]
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَمْ يُبَارَكْ لِلْعَبْدِ فِي مَالِهِ جَعَلَهُ فِي المَاء والطين»اسنادہ ضعیف جذا، رواہ البیھقی فی شعب الایمان (10719، نسخۃ محققۃ : 10234) * فیہ عبد الاعلی بن ابی المساور (متروک) عن خالد الاحول عن علی الخ و فی السند علۃ أخری ۔ (ضَعِيف)
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন কোন ব্যক্তির ধন-সম্পদে বারাকাত দান করা না হয়, তখন সে তাকে পানি ও মাটিতে ব্যয় করে।
খুবই দুর্বল : কারণ সনদে ‘আবদুল আ'লা ইবনু আবুল মুসাবিরকে হাফিয ইবনু হাজার ‘আসক্বালানী (রহঃ) মাতরূক বলেছেন, আর ইবনু মাঈন তাকে মিথ্যুক বলেছেন, আর খালিদ আল আহওয়াল-কে আমি চিনি না। দেখুন- য'ঈফাহ্ ১৯১৯, শুআবুল ঈমান ১০৭১৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
