২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২১০-[৫৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২১০-[৫৬]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتَّقُوا الْحَرَامَ فِي الْبُنْيَانِ فَإِنَّهُ أَسَاسُ الْخَرَابِ» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَان» اسنادہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (10722 ، نسخہ محققۃ : 10237) * فیہ معاویۃ بن یحیی الصدفی ضعیف و علل أخری ۔ (ضَعِيف)
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : তোমরা ঘর-বাড়ি তৈরির মধ্যে হারাম মাল লাগানো হতে বেঁচে থাকো। কেননা তা হলো ধ্বংসের মূল।
যঈফ : সানাদ য'ঈফ কারণ, সানাদে মু'আবিয়াহ্ ইবনু ইয়াহইয়া আস্ সয়রাফী, ইমাম যাহাবী তাকে য'ঈফ বলেছেন, পাশাপাশি হাদীসটির সানাদে ইনকিত্বা আছে তা হলো হাসান ইবনু উমার থেকে বর্ণনা করেছেন কিন্তু মাঝে নাফি আছে। য'ঈফাহ্ ১৬৯৯, শুআবুল ঈমান ১০৭২২, যঈফুল জামি ১১২৬।
