২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২২৪-[৭০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২২৪-[৭০]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَجِيء الْأَعْمَال فتجيء الصَّلَاة قتقول: يارب أَنَا الصَّلَاةُ. فَيَقُولُ: إِنَّكِ عَلَى خَيْرٍ. فَتَجِيءُ الصَّدَقَة فَتَقول: يارب أَنَا الصَّدَقَةُ. فَيَقُولُ: إِنَّكِ عَلَى خَيْرٍ ثُمَّ يَجِيء الصّيام فَيَقُول: يارب أَنَا الصِّيَامُ. فَيَقُولُ: إِنَّكَ عَلَى خَيْرٍ. ثُمَّ تَجِيءُ الْأَعْمَالُ عَلَى ذَلِكَ. يَقُولُ اللَّهُ تَعَالَى: إِنَّكِ عَلَى خَيْرٍ. ثُمَّ يَجِيءُ الْإِسْلَامُ فَيَقُولُ: يَا رَبِّ أَنْتَ السَّلَامُ وَأَنَا الْإِسْلَامُ. فَيَقُولُ اللَّهُ تَعَالَى: إِنَّكَ عَلَى خَيْرٍ بِكَ الْيَوْمَ آخُذُ وَبِكَ أُعْطِي. قَالَ اللَّهُ تَعَالَى فِي كِتَابِهِ: (وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَة من الحاسرين) اسنادہ ضعیف ، رواہ احمد (2 / 362 ح 8727) * عباد بن راشد صدوق لکنہ وھم فی قولہ :’’ الحسن ثنا ابو ھریرۃ ‘‘ و الصواب ان الحسن لم یسمع من ابی ھریرۃ رضی اللہ عنہ ۔ (ضَعِيفٌ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
(ক্বিয়ামাত দিবসে) 'আমালসমূহ উপস্থিত হবে। (সর্বপ্রথম) “সালাত” এসে বলবে : হে আমার প্রভু! আমি সালাত। আল্লাহ তা'আলা বলবেন, তুমি কল্যাণময়। অতঃপর সদাক্বাহ্ এসে বলবে, হে আমার প্রভু! আমি সদাক্বাহ্। আল্লাহ তা'আলা বলবেন, তুমি কল্যাণময়। অতঃপর সিয়াম এসে বলবে, হে আমার প্রভু! আমি “সিয়াম”। আল্লাহ তা'আলা বলবেন, তুমিও কল্যাণময়। অতঃপর অন্যান্য ‘আমালসমূহ এরূপ আসবে এবং আল্লাহ তা'আলাও বলবেন, তুমি কল্যাণময়। তারপর “ইসলাম” এসে বলবে, হে রব! তোমার এক নাম সালাম। আর আমি হলাম “ইসলাম”। আল্লাহ তা'আলা বলবেন, তুমিও কল্যাণময়। নিশ্চয় আজ আমি তোমার কারণেই পাকড়াও করব এবং তোমার ওয়াসীলায় সাওয়াব দান করব। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা তাঁর কিতাবে বলেছেন : وَ مَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡهُ ۚ وَ هُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ “এবং যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দীন অন্বেষণ করে, তার থেকে তা কক্ষনোই গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে”- (সূরাহ্ আ-লি “ইমরান ৩: ৮৫)।”
যঈফ : কারণ সানাদে ইনকিত্বা আছে, হাসান- আবু হুরায়রা (রাঃ) থেকে শুনেননি। বিস্তারিত যঈফাহ্ ৫৭৮০, মুসনাদে আহমাদ ২/৩৬২।
