২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২২৮-[৭৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২২৮-[৭৪]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ) فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ النُّورَ إِذَا دَخَلَ الصَّدْرَ انْفَسَحَ» . فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ هَلْ لِتِلْكَ مِنْ عِلْمٍ يُعْرَفُ بِهِ؟ قَالَ: «نَعَمْ التَّجَافِي مِنْ دَارِ الْغُرُورِ وَالْإِنَابَةُ إِلَى دَارِ الْخُلُودِ وَالِاسْتِعْدَادُ لِلْمَوْتِ قبل نُزُوله» اسنادہ ضعیف جذا ، رواہ البیھقی فی شعب الایمان (10552 ، نسخۃ محققۃ : 10068) * عدی بن الفضل : متروک ۔ (ضَعِيف)
ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াতটি পাঠ করলেন : فَمَنۡ یُّرِدِ اللّٰهُ اَنۡ یَّهۡدِیَهٗ یَشۡرَحۡ صَدۡرَهٗ لِلۡاِسۡلَامِ) “আল্লাহ তা'আলা যাকে হিদায়াত দান করার ইচ্ছা করেন, তার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন”- (সূরাহ্ আল আন'আম ৬ : ১২৫)। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন : হিদায়াতের আলো যখন হৃদয়ে প্রবেশ করে তখন তা (ইসলামের বিধানসমূহ গ্রহণ করার জন্য) উন্মুক্ত হয়ে যায়। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! সে অবস্থা জানার কোন চিহ্ন বা নিদর্শন আছে কি যার দ্বারা তাকে চেনা যাবে? তিনি (ﷺ) বললেন : হ্যাঁ, আছে। প্রতারণার ঘর (দুনিয়া) হতে দূরে সরে থাকা ও চিরস্থায়ী ঘর (আখিরাত)-এর প্রতি ঝুঁকে পড়া এবং মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা।
সানাদ যঈফ : যাহাবী (রহিমাহুল্লাহ) বলেন, ‘আত্বা ইবনু ফাফুল সাকিত, আলবানী (রহিমাহুল্লাহ) বলেন : ‘আত্বা ইবনু ফাযল-এর শায়খ মাস্'উদ মুখতালাত্ব, শুআবুল ঈমান ১০৫৫২।
