২৬/১. অধ্যায়ঃ
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - প্রথম অনুচ্ছেদ
ফাযীলাত বা মর্যাদা দ্বারা উদ্দেশ্য অতিরিক্ত সাওয়াব ও পুরস্কার। ধন-সম্পদের মাধমে অর্জিত মর্যাদার কথা বুঝানো হয়নি। নাবী (সা.)-এর জীবন ’ইবাদতের ক্ষেত্রে ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং বর্ণাঢ্য। কিন্তু জীবনের সুখ-সামগ্রী ও খানাপিনায় তিনি ছিলেন দরিদ্রের মতো।
মিশকাতুল মাসাবিহ : ৫২৩৯-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৩৯-[৯]
وَعَنْ أَنَسٍ أَنَّهُ مَشَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دِرْعًا لَهُ بِالْمَدِينَةِ عِنْدَ يَهُودِيٍّ وَأَخَذَ مِنْهُ شَعِيرًا لِأَهْلِهِ وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ: «مَا أَمْسَى عِنْدَ آلِ مُحَمَّدٍ صَاعُ بُرٍّ وَلَا صَاعُ حَبٍّ وَإِنَّ عِنْدَهُ لَتِسْعُ نِسْوَةٍ» . رَوَاهُ الْبُخَارِيُّ رواہ البخاری (2069) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি নবী (ﷺ)-এর কাছে কিছু যবের রুটি ও গন্ধময় পুরাতন চর্বি নিয়ে আসলেন। এদিকে নবী (ﷺ)৷ মাদীনার এক ইয়াহুদীর কাছে নিজের লৌহবর্মটি গচ্ছিত রেখে পরিবারবর্গের জন্য কিছু যব ঋণ এনেছিলেন।(অধস্তন) বর্ণনাকারী বলেন, আমি আনাস (রাঃ)-কে এটাও বলতে শুনেছি যে, মুহাম্মাদ (ﷺ)-এর পরিবারের কাছে কোন সন্ধ্যাকালেই এক সা' গম বা এক সা' কোন খাদ্য দানা (আগামীকালের জন্য) মওজুদ থাকত না। অথচ তাঁর স্ত্রী ছিলেন ৯ জন।
সহীহ বুখারী ২০৬৯, তিরমিযী ১২১৫, ইবনু মাজাহ ২৪৩৭, নাসায়ী ৪৬১০, মুসনাদে বাযযার ৭১৮০, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৬২০৩, আস সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৫২৪।
