২৬/১. অধ্যায়ঃ
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৪৯-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৪৯-[১৯]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَسَنَتُهُ وَإِذَا فَارَقَ الدُّنْيَا فَارَقَ السجنَ والسنةَ» . رَوَاهُ فِي «شرح السّنة» اسنادہ ضعیف ، رواہ البغوی فی شرح السنۃ (14 / 297 ح 4106) [و احمد (2 / 197 ح 6855) و الحاکم (4 / 315)] * عبداللہ بن جنادۃ المعافری : لم یوثقہ غیر ابن حبان ۔ (ضَعِيفٌ)
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা ও দুর্ভিক্ষ (স্থান), আর যখন সে দুনিয়া ত্যাগ করল তখন সে জেলখানা ও দুর্ভিক্ষ উভয়টি মুক্ত হল।
যঈফ : শারহুস সুন্নাহ ৪০২২, মুসনাদে আহমাদ ৬৬৭৭, আল মুসতাদরাক লিল হাকিম ৭৯৫২, হিলইয়াতুল আওলিয়া ১২১৩৪; য'ঈফের কারণ হলো সানাদে মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনুল হারিস ও মুহাম্মাদ ইবনু ইয়াকূব আল কিসাঈ উভয়ে মাজহুলুল হাল।
