২৬/১. অধ্যায়ঃ
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৫০-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৫০-[২০]
وَعَن قَتَادَة بن النُّعْمَان أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذا أحب الله عبداحماه الدُّنْيَا كَمَا يَظَلُّ أَحَدُكُمْ يَحْمِي سَقِيمَهُ الْمَاءَ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ صحیح ، رواہ احمد (لم اجدہ) و الترمذی (2036 وقال : حسن غریب) ۔ (صَحِيح)
ক্বতাদাহ্ ইবনু নু'মান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তাকে দুনিয়া হতে এমনভাবে হিফাযাত করেন যেমনিভাবে তোমাদের কেউ আপন (বিশেষ) রোগীকে পানি হতে বাঁচিয়ে রাখে।
সহীহ : তিরমিযী ২০৩৬, সহীহ আত তারগীব ওয়াত্ তারহীব ৩১৮০, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৫৭০৫, সহীহ ইবনু হিব্বান ৬৬৯, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৪১৭৪, আল মুসতাদরাক লিল হাকিম ৭৪৬৪।
