২৬/১. অধ্যায়ঃ
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৬৪-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৬৪-[৩৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَاعَ أَوِ احْتَاجَ فَكَتَمَهُ النَّاسُ كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَرْزُقَهُ رِزْقَ سَنَةٍ مِنْ حلالٍ» . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان» اسنادہ ضعیف جذا ، رواہ البیھقی فی شعب الایمان (10054 ، نسخۃ محققۃ : 9581) * فیہ ابو عبد الرحمن السلمی ضعیف جدًا ، ولاعمش مدلس و عنعن ان صح السند الیہ و علل أخری ۔ (ضَعِيف)
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে অভুক্ত ও অভাবী ব্যক্তি তার প্রয়োজনের কথা মানুষের নিকট গোপন করে (সর্র করে) তখন আল্লাহর জিম্মায় এ ও'য়াদা রয়েছে যে, তিনি বৈধভাবে এক বছরের রিক্ব তাকে পৌঁছে দেবেন।
যঈফ মুনকার : যঈফাহ ১৯২৭, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১০০৫৪, সানাদ য'ঈফ, কারণ ইসমাঈল ইবনু রজা তাকে দারাকুত্বনী যঈফ বলেছেন। সহীহ ইবনু হিব্বান বলেন, এ হাদীসটি বাত্বিল। দেখুন- য'ঈফাহ ১৯২৭।
