২৬/১. অধ্যায়ঃ
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৬৫-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৬৫-[৩৫]
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ عَبْدَهُ الْمُؤْمِنَ الْفَقِيرَ الْمُتَعَفِّفَ أَبَا الْعِيَالِ» . رَوَاهُ ابْن مَاجَه اسنادہ ضعیف ، رواہ ابن ماجہ (4121) * فیہ موسی بن عبیدۃ ضعیف و القاسم بن مھران لم یثبت سماعہ من عمران و فیہ علۃ أخری ولہ شاھد ضعیف جدًا ۔ (ضَعِيف)
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা তাঁর ঈমানদার, গরীব, পরিবারের বোঝা বহনকারী, অবৈধ উপায় থেকে মুক্ত এমন বান্দাকে ভালোবাসেন।
যঈফ : ইবনু মাজাহ ৪১২১, য'ঈফুল জামি ১৭২২, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫০১১। হাদীসটির সনদের ব্যাপারে উকায়লী বলেন, “ইমরান ইবনু হুসায়ন থেকে কসিম ইবনু মিহরান-এর শোনার বিষয়টি প্রমাণিত নয়। আর তার থেকে মূসা ইবনু উবায়দাহ বর্ণনা করেছেন, আর সে মাতরূক। দেখুন- য'ঈফাহ্ ৫১।
